1 বংশাবলি 3

পঞ্চমজন, অবীটলের ছেলে শফটিয়; এবং ষষ্ঠজন, তাঁর স্ত্রী ইগ্লার গর্ভজাত যিত্রিয়ম।

1 Chronicles 3:3 (UKJV) The fifth, Shephatiah of Abital: the sixth, Ithream by Eglah his wife.

1দাউদের এই ছেলেদের জন্ম হিব্রোণে হল: বড়ো ছেলে অম্নোন, যিনি যিষ্রিয়েলীয়া অহীনোয়মের ছেলে; দ্বিতীয়জন, কর্মিলীয়া অবীগলের ছেলে দানিয়েল;

2তৃতীয়জন, গশূরের রাজা তলময়ের মেয়ে মাখার ছেলে অবশালোম; চতুর্থজন, হগীতের ছেলে আদোনিয়;

3পঞ্চমজন, অবীটলের ছেলে শফটিয়; এবং ষষ্ঠজন, তাঁর স্ত্রী ইগ্লার গর্ভজাত যিত্রিয়ম।

4দাউদের এই ছয় ছেলে সেই হিব্রোণে জন্মেছিলেন, যেখানে তিনি ছয় বছর সাত মাস রাজত্ব করলেন। দাউদ জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করলেন,

5এবং সেখানে তাঁর এই সন্তানদের জন্ম হল: শম্ম, শোবব, নাথন ও শলোমন। এই চারজন অম্মীয়েলের মেয়ে বৎশেবার গর্ভজাত।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.