2তৃতীয়জন, গশূরের রাজা তলময়ের মেয়ে মাখার ছেলে অবশালোম; চতুর্থজন, হগীতের ছেলে আদোনিয়;
3পঞ্চমজন, অবীটলের ছেলে শফটিয়; এবং ষষ্ঠজন, তাঁর স্ত্রী ইগ্লার গর্ভজাত যিত্রিয়ম।
4দাউদের এই ছয় ছেলে সেই হিব্রোণে জন্মেছিলেন, যেখানে তিনি ছয় বছর সাত মাস রাজত্ব করলেন। দাউদ জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করলেন,
5এবং সেখানে তাঁর এই সন্তানদের জন্ম হল: শম্ম, শোবব, নাথন ও শলোমন। এই চারজন অম্মীয়েলের মেয়ে বৎশেবার গর্ভজাত।
6এছাড়াও যিভর, ইলীশূয়, ইলীফেলট,