4দাউদের এই ছয় ছেলে সেই হিব্রোণে জন্মেছিলেন, যেখানে তিনি ছয় বছর সাত মাস রাজত্ব করলেন। দাউদ জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করলেন,
5এবং সেখানে তাঁর এই সন্তানদের জন্ম হল: শম্ম, শোবব, নাথন ও শলোমন। এই চারজন অম্মীয়েলের মেয়ে বৎশেবার গর্ভজাত।
6এছাড়াও যিভর, ইলীশূয়, ইলীফেলট,
7নোগহ, নেফগ, যাফিয়,
8ইলীশামা, ইলিয়াদা ও ইলীফেলট—মোট এই নয়জনও ছিলেন।