18তাঁর যিহূদাবংশীয়া স্ত্রী গদোরের বাবা যেরদকে, সোখোর বাবা হেবরকে, এবং সানোহের বাবা যিকুথিয়েলকে জন্ম দিলেন এরা সবাই ফরৌণের মেয়ে সেই বিথিয়ার সন্তান, যাঁকে মেরদ বিয়ে করলেন।
19হোদিয়ের স্ত্রী তথা নহমের বোনের ছেলেরা: গর্মীয় কিয়ীলার বাবা, ও মাখাতীয় ইষ্টিমোয়।
20শীমোনের ছেলেরা: অম্নোন, রিন্ন, বিন-হানন ও তীলোন। যিশীর বংশধরেরা: সোহেৎ ও বিন-সোহেৎ।
21যিহূদার ছেলে শেলার ছেলেরা: লেকার বাবা এর, মারেশার বাবা লাদা এবং বৈৎ-অসবেয়ের যেসব কারিগর মসিনার কাপড় বুনতো, তাদের বংশধররা,
22যোকীম, কোষেবার লোকজন, এবং সেই যোয়াশ ও সারফ, যারা মোয়াবে রাজত্ব করতেন এবং যাশূবি-লেহম। (এই নথিগুলি প্রাচীনকালে সংগৃহীত)