44এবং তাদের সহকর্মীদের মধ্যে থেকে, মরারীয়রা তাঁর বাঁদিকে দাঁড়াতেন: এথন কীশির ছেলে, তিনি অব্দির ছেলে, তিনি মল্লুকের ছেলে,
45তিনি হশবিয়ের ছেলে, তিনি অমৎসিয়ের ছেলে, তিনি হিল্কিয়ের ছেলে,
46তিনি অমসির ছেলে, তিনি বানির ছেলে, তিনি শেমরের ছেলে,
47তিনি মহলির ছেলে, তিনি মূশির ছেলে, তিনি মরারির ছেলে, তিনি লেবির ছেলে।
48তাদের সাথী লেবীয়দেরও সদাপ্রভুর গৃহের, সেই সমাগম তাঁবুর অন্যান্য সব কাজকর্ম করার দায়িত্ব দেওয়া হল।