73রামোৎ ও আনেম, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;
74আশের বংশ থেকে তারা পেয়েছিল মশাল, আব্দোন,
75হূকোক ও রাহব, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;
76এবং নপ্তালি বংশ থেকে তারা পেয়েছিল গালীলে অবস্থিত কেদশ, হম্মোন ও কিরিয়াথয়িম, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল।
77মরারীয়রা (বাদবাকি লেবীয়রা) নিম্নলিখিত (নগরগুলি) পেয়েছিল: সবূলূন বংশ থেকে তারা পেয়েছিল যক্নিয়াম, কার্তা, রিম্মোণো ও তাবোর, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;