13নপ্তালির ছেলেরা: যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম—এরা বিলহার বংশধর।
14মনঃশির বংশধরেরা: তাঁর অরামীয় উপপত্নীর মাধ্যমে উৎপন্ন বংশধর অস্রীয়েল। সেই উপপত্নী গিলিয়দের বাবা মাখীরকেও গর্ভে ধারণ করল।
15মাখীর হুপ্পিমীয় ও শুপ্পিমীয়দের মধ্যে থেকেই একজনকে স্ত্রী করে নিয়েছিলেন। তাঁর বোনের নাম মাখা। অন্য একজন বংশধরের নাম সলফাদ, যাঁর শুধু মেয়েই ছিল।
16মাখীরের স্ত্রী মাখা এক ছেলের জন্ম দিলেন ও তাঁর নাম রেখেছিলেন পেরশ। তাঁর ভাইয়ের নাম রাখা হল শেরশ, এবং তাঁর ছেলেদের নাম ঊলম ও রেকম।
17ঊলমের ছেলে: বদান। মনঃশির ছেলে মাখীর, তার ছেলে গিলিয়দ, এরা তার ছেলে।