1 বংশাবলি 7

মাখীরের স্ত্রী মাখা এক ছেলের জন্ম দিলেন ও তাঁর নাম রেখেছিলেন পেরশ। তাঁর ভাইয়ের নাম রাখা হল শেরশ, এবং তাঁর ছেলেদের নাম ঊলম ও রেকম।

1 Chronicles 7:16 (UKJV) And Maachah the wife of Machir bare a son, and she called his name Peresh; and the name of his brother was Sheresh; and his sons were Ulam and Rakem.

14মনঃশির বংশধরেরা: তাঁর অরামীয় উপপত্নীর মাধ্যমে উৎপন্ন বংশধর অস্রীয়েল। সেই উপপত্নী গিলিয়দের বাবা মাখীরকেও গর্ভে ধারণ করল।

15মাখীর হুপ্পিমীয় ও শুপ্পিমীয়দের মধ্যে থেকেই একজনকে স্ত্রী করে নিয়েছিলেন। তাঁর বোনের নাম মাখা। অন্য একজন বংশধরের নাম সলফাদ, যাঁর শুধু মেয়েই ছিল।

16মাখীরের স্ত্রী মাখা এক ছেলের জন্ম দিলেন ও তাঁর নাম রেখেছিলেন পেরশ। তাঁর ভাইয়ের নাম রাখা হল শেরশ, এবং তাঁর ছেলেদের নাম ঊলম ও রেকম।

17ঊলমের ছেলে: বদান। মনঃশির ছেলে মাখীর, তার ছেলে গিলিয়দ, এরা তার ছেলে।

18তাঁর বোন হম্মোলেকত ঈশ্‌হোদ, অবীয়েষর ও মহলাকে জন্ম দিলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.