20ইফ্রয়িমের বংশধরেরা: শূথেলহ, তাঁর ছেলে বেরদ, তাঁর ছেলে তহৎ, তাঁর ছেলে ইলিয়াদা, তাঁর ছেলে তহৎ,
21তাঁর ছেলে সাবদ এবং তাঁর ছেলে শূথেলহ। (জন্মসূত্রে যারা গাত দেশীয় লোক ছিল, তাদের গবাদি পশুপাল দখল করতে গিয়ে এৎসর ও ইলিয়াদা তাদের হাতেই নিহত হলেন।
22তাদের বাবা ইফ্রয়িম অনেক দিন ধরে তাদের জন্য শোক করলেন, এবং তাঁর আত্মীয়স্বজন তাঁকে সান্তনা দিতে এসেছিল।
23পরে আরেকবার তিনি তাঁর স্ত্রীর সাথে সহবাস করলেন: ও তাঁর স্ত্রী গর্ভবতী হয়ে এক ছেলের জন্ম দিলেন। ইফ্রয়িম তাঁর নাম রেখেছিলেন বরিয়, কারণ তাঁর পরিবারে অমঙ্গল নেমে এসেছিল।
24তাঁর মেয়ের নাম শীরা, যিনি নিম্নতর ও উচ্চতর বেথ-হোরোণ তথা উষেণ-শীরা গেঁথে তুলেছিলেন)