23পরে আরেকবার তিনি তাঁর স্ত্রীর সাথে সহবাস করলেন: ও তাঁর স্ত্রী গর্ভবতী হয়ে এক ছেলের জন্ম দিলেন। ইফ্রয়িম তাঁর নাম রেখেছিলেন বরিয়, কারণ তাঁর পরিবারে অমঙ্গল নেমে এসেছিল।
24তাঁর মেয়ের নাম শীরা, যিনি নিম্নতর ও উচ্চতর বেথ-হোরোণ তথা উষেণ-শীরা গেঁথে তুলেছিলেন)
25তাঁর ছেলে ছিলেন রেফহ, তাঁর ছেলে রেশফ, তাঁর ছেলে তেলহ, তাঁর ছেলে তহন,
26তাঁর ছেলে লাদন, তাঁর ছেলে অম্মীহূদ, তাঁর ছেলে ইলীশামা,
27তাঁর ছেলে নূন এবং তাঁর ছেলে যিহোশূয়।