25তাঁর ছেলে ছিলেন রেফহ, তাঁর ছেলে রেশফ, তাঁর ছেলে তেলহ, তাঁর ছেলে তহন,
26তাঁর ছেলে লাদন, তাঁর ছেলে অম্মীহূদ, তাঁর ছেলে ইলীশামা,
27তাঁর ছেলে নূন এবং তাঁর ছেলে যিহোশূয়।
28তাদের জমি ও উপনিবেশে বেথেল ও তার চারপাশের গ্রামগুলি যুক্ত ছিল, পূর্বদিকে ছিল নারণ, পশ্চিমদিকে ছিল গেষর ও তার কাছাকাছি থাকা গ্রামগুলি, এবং শিখিম ও সেখানকার গ্রামগুলি থেকে শুরু করে সুদূর অয়া ও সেখানকার গ্রামগুলি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাদের জমিজায়গা।
29মনঃশির সীমানা বরাবর ছিল বেথ-শান, তানক, মগিদ্দো ও দোর তথা সেই নগরগুলির সঙ্গে থাকা গ্রামগুলি। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এইসব নগরে বসবাস করত।