36আহস যিহোয়াদার বাবা, যিহোয়াদা আলেমৎ, অসমাবৎ ও সিম্রির বাবা, এবং সিম্রি মোৎসার বাবা।
37মোৎসা বিনিয়ার বাবা; বিনিয়ার ছেলে রফায়, তাঁর ছেলে ইলীয়াসা ও তাঁর ছেলে আৎসেল।
38আৎসেলের ছয় ছেলে ছিল, এবং এই তাদের নাম: অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান। এরা সবাই আৎসেলের ছেলে।
39তাঁর ভাই এশকের ছেলেরা: তাঁর বড়ো ছেলে ঊলম, দ্বিতীয় ছেলে যিয়ূশ ও তৃতীয়জন এলীফেলট।
40ঊলমের ছেলেরা এমন সাহসী যোদ্ধা ছিলেন, যারা ধনুক ব্যবহার করতে পারতেন। তাদের প্রচুর সংখ্যায় ছেলে ও নাতি ছিল—মোট 150 জন। এরা সবাই বিন্যামীনের বংশধর।