9বিন্যামীনের বংশতালিকানুসারে নথিভুক্ত লোকজনের সংখ্যা 956 জন। এইসব লোকজন তাদের পরিবারগুলির কর্তা ছিলেন।
10যাজকদের মধ্যে থেকে: যিদয়িয়; যিহোয়ারীব; যাখীন;
11ঈশ্বরের গৃহের দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী সেই অসরিয়, যিনি হিল্কিয়ের ছেলে, হিল্কিয় মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়োতের ছেলে ও মরায়োৎ অহীটূবের ছেলে ছিলেন;
12যিরোহমের ছেলে অদায়া, যিরোহম পশ্হূরের ছেলে ও পশ্হূর মল্কিয়ের ছেলে ছিলেন; এবং অদীয়েলের ছেলে মাসয়, অদীয়েল যহসেরার ছেলে, যহসেরা মশুল্লমের ছেলে, মশুল্লম মশিল্লমীতের ছেলে ও মশিল্লমীত ইম্মেরের ছেলে ছিলেন।
13যে যাজকেরা তাদের পরিবারগুলির কর্তা ছিলেন, তাদের সংখ্যা হল 1,760 জন। তারা এমন যোগ্য লোক ছিলেন, যারা ঈশ্বরের গৃহে সেবাকাজ করার পক্ষে দায়িত্বশীলও ছিলেন।