17দ্বাররক্ষীরা: শল্লুম, অক্কূব, টল্মোন, অহীমান ও তাদের সহকর্মী লেবীয়েরা, যাদের দলপতি ছিলেন শল্লুম।
18তারা আজও পর্যন্ত পূর্বদিকের রাজ-দ্বারে মোতায়েন আছেন। এরাই লেবীয় কুলের অন্তর্ভুক্ত দ্বাররক্ষী।
19কোরহের ছেলে ইবীয়াসফের নাতি ও কোরির ছেলে শল্লুম, এবং তাঁর পরিবারভুক্ত (কোরহীয়) সহকর্মী দ্বাররক্ষীরা ঠিক সেভাবেই তাঁবুর প্রবেশদ্বার রক্ষা করার দায়িত্ব পেয়েছিলেন, যেভাবে তাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর আবাসের প্রবেশদ্বার রক্ষা করার দায়িত্ব পেয়েছিলেন।
20প্রাচীনকালে ইলিয়াসরের ছেলে পীনহসের উপর দ্বাররক্ষীদের দেখাশোনা করার দায়িত্ব ছিল, এবং সদাপ্রভু তাঁর সাথে ছিলেন।
21সমাগম তাঁবুর প্রবেশদ্বারে দ্বাররক্ষী হলেন মশেলেমিয়ের ছেলে সখরিয়।