24দ্বাররক্ষীরা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ—এই চারদিকে থাকতেন।
25গ্রামগুলিতে বসবাসকারী তাদের সহকর্মী লেবীয়রাও মাঝেমধ্যে এসে সাত দিনের জন্য তাদের কাজে সাহায্য করে যেতেন।
26কিন্তু সেই চারজন প্রধান দ্বাররক্ষীকে ঈশ্বরের গৃহের সব ঘর ও ধনসম্পদ রক্ষার দায়িত্ব দেওয়া হল, যারা ছিলেন লেবীয়।
27ঈশ্বরের গৃহের চারপাশে মোতায়েন থেকে তারা রাত কাটাতেন, কারণ তাদের সেটি পাহারা দিতে হত; এবং প্রত্যেকদিন সকালে সেটি খোলার জন্য তাদের চাবি রাখার দায়িত্বও দেওয়া হল।
28তাদের মধ্যে কয়েকজনকে মন্দিরের সেবাকাজে ব্যবহারের উপযোগী জিনিসপত্র দেখাশোনার দায়িত্বও দেওয়া হল; সেগুলি আনার ও নিয়ে যাওয়ার সময় তারা সেগুলি গুনে রাখতেন।