27ঈশ্বরের গৃহের চারপাশে মোতায়েন থেকে তারা রাত কাটাতেন, কারণ তাদের সেটি পাহারা দিতে হত; এবং প্রত্যেকদিন সকালে সেটি খোলার জন্য তাদের চাবি রাখার দায়িত্বও দেওয়া হল।
28তাদের মধ্যে কয়েকজনকে মন্দিরের সেবাকাজে ব্যবহারের উপযোগী জিনিসপত্র দেখাশোনার দায়িত্বও দেওয়া হল; সেগুলি আনার ও নিয়ে যাওয়ার সময় তারা সেগুলি গুনে রাখতেন।
29অন্য কয়েকজনকে আসবাবপত্রাদি ও পবিত্রস্থানের অন্যান্য সব জিনিসপত্র, তথা বিশেষ বিশেষ ময়দা ও দ্রাক্ষারস, এবং জলপাই তেল, ধূপধুনো ও মশলাপাতির যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হল।
30কিন্তু যাজকদের মধ্যে কয়েকজন মশলাপাতি মিশ্রিত করার দায়িত্ব পালন করতেন।
31কোরহীয় শল্লুমের বড়ো ছেলে মত্তথিয় বলে একজন লেবীয়কে দর্শন-রুটি সেঁকার দায়িত্ব দেওয়া হল।