1অতএব রাজা শলোমন সমস্ত ইস্রায়েল জুড়ে রাজত্ব করলেন।
2এরাই ছিলেন তাঁর প্রধান কর্মকর্তা: সাদোকের ছেলে অসরিয় ছিলেন যাজক;
3শীশার ছেলে ইলীহোরফ ও অহিয় ছিলেন সচিব; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার;
4যিহোয়াদার ছেলে বনায় ছিলেন প্রধান সেনাপতি; সাদোক ও অবিয়াথর ছিলেন যাজক;
5নাথনের ছেলে অসরিয় জেলাশাসকদের উপর ভারপ্রাপ্ত ছিলেন; নাথনের ছেলে সাবূদ ছিলেন একজন যাজক ও রাজার পরামর্শদাতা;