24যিনি তোমাদের আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই এই কাজ করবেন।
25ভাইবোনেরা, আমাদের জন্য প্রার্থনা কোরো।
26পবিত্র চুম্বনে সব বিশ্বাসীকে সাদর সম্ভাষণ জানিয়ো।
27প্রভুর সাক্ষাতে আমি তোমাদের মিনতি করছি, সব ভাইবোনেদের কাছে এই পত্র যেন পাঠ করা হয়।
28আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে বিরাজ করুক।