13দুই সারি পরস্পরছেদী জালের জন্য 400 ডালিম (স্তম্ভগুলির উপরে বসানো গামলার আকারবিশিষ্ট স্তম্ভশীর্ষ সাজিয়ে তোলার কাজে ব্যবহৃত প্রত্যেকটি পরস্পরছেদী জালের জন্য দুই সারি করে ডালিম);
14কয়েকটি তাক ও ধোয়াধুয়ি করার জন্য তাকের সাথে লেগে থাকা কয়েকটি গামলা;
15সমুদ্রপাত্র ও সেটির নিচে থাকা বারোটি বলদ;
16কয়েকটি হাঁড়ি, বেলচা, মাংস তোলার কাঁটাচামচ ও আনুষঙ্গিক বাকি সব জিনিসপত্র। সদাপ্রভুর মন্দিরের জন্য রাজা শলোমনের হয়ে হূরম-আবি যেসব সামগ্রী তৈরি করল, সেসবই তৈরি হল পালিশ করা ব্রোঞ্জ দিয়ে।
17জর্ডন-সমভূমিতে সুক্কোৎ ও সর্তনের মাঝামাঝি এক স্থানে মাটির ছাঁচে করে রাজা সেগুলি ঢালাই করিয়েছিলেন।