2 করিন্থীয় 11

তাহলে এতেও অবাক হওয়ার কিছু নেই যে, তার পরিচারকেরা ধার্মিকতার পরিচারকদের ছদ্মবেশ ধারণ করবে। তাদের কাজের নিরিখেই তাদের যোগ্য পরিণতি হবে।

2 Corinthians 11:15 (UKJV) Therefore it is no great thing if his ministers also be transformed as the ministers of righteousness; whose end shall be according to their works.

13কারণ এসব মানুষ হল ভণ্ড প্রেরিত, প্রতারক সব কর্মী, তারা খ্রীষ্টের প্রেরিতশিষ্যদের ছদ্মবেশ ধারণ করে।

14বিস্ময়ের কিছু নেই, কারণ শয়তান স্বয়ং দীপ্তিময় স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে।

15তাহলে এতেও অবাক হওয়ার কিছু নেই যে, তার পরিচারকেরা ধার্মিকতার পরিচারকদের ছদ্মবেশ ধারণ করবে। তাদের কাজের নিরিখেই তাদের যোগ্য পরিণতি হবে।

16আমি আবার বলছি, কেউ যেন আমাকে নির্বোধ বলে মনে না করে। কিন্তু তোমরা যদি করো, তাহলে এক নির্বোধের মতোই আমাকে গ্রহণ করো, যেন আমিও কিছুটা গর্ব করতে পারি।

17আত্মপ্রত্যয়ের সঙ্গে এই যে গর্বপ্রকাশ, প্রভু যে রকম বলতেন, আমি সেরকম বলছি না, কিন্তু বলছি এক নির্বোধের মতো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.