20প্রকৃতপক্ষে, কেউ যদি তোমাদের দাসত্ব করায়, কিংবা শোষণ করে বা তোমাদের কাছ থেকে সুযোগ আদায় করে বা নিজে গর্ব করে বা তোমাদের গালে চড় মারে—তোমরা এদের যে কাউকে সহ্য করে থাকো।
21আমি লজ্জার সঙ্গে স্বীকার করছি যে, এ বিষয়ে আমরা খুবই দুর্বলচিত্ত ছিলাম! অপর কেউ যে বিষয়ে গর্ব করতে সাহস করে—আমি নির্বোধের মতোই বলছি—আমিও গর্ব করতে সাহস করি।
22ওরা কি হিব্রু? আমিও তাই। ওরা কি ইস্রায়েলী? আমিও তাই। ওরা কি অব্রাহামের বংশধর? আমিও তাই।
23ওরা কি খ্রীষ্টের সেবক? (আমি উন্মাদের মতো একথা বলছি।) আমি বেশিমাত্রায়। আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, ঘনঘন কারাগারে বন্দি হয়েছি, অনেক বেশি চাবুকের মার খেয়েছি, বারবার মৃত্যুর সম্মুখীন হয়েছি।
24ইহুদিদের কাছ থেকে আমি পাঁচ দফায় ঊনচল্লিশ ঘা করে চাবুক খেয়েছি।