4পরে রাজামশাই অমাসাকে বললেন, “যিহূদার লোকজনকে তিনদিনের মধ্যে আমার কাছে আসতে বলো, ও তুমি নিজে এখানে থাকো।”
5কিন্তু অমাসা যখন যিহূদার লোকজনকে ডাকতে গেলেন, তখন তিনি তাঁর জন্য রাজার নির্দিষ্ট করে দেওয়া সময়ের থেকে কিছু বেশি সময় নিয়ে ফেলেছিলেন।
6দাউদ অবীশয়কে বললেন, “অবশালোম আমাদের যত না ক্ষতি করল, এখন বিখ্রির ছেলে শেব তার চেয়েও বেশি ক্ষতি করবে। তোমার মনিবের লোকজনকে নিয়ে তার পিছু ধাওয়া করো, তা না হলে সে সুরক্ষিত কোনো নগর খুঁজে নিয়ে আমাদের কাছ থেকে পালিয়ে সেখানে চলে যাবে।”
7তাই যোয়াবের লোকজন এবং করেথীয়রা ও পলেথীয়রা এবং সব বীর যোদ্ধা অবীশয়ের নেতৃত্বাধীন হয়ে বের হল। বিখ্রির ছেলে শেবের পশ্চাদ্ধাবন করার জন্য তারা জেরুশালেম থেকে কুচকাওয়াজ শুরু করল।
8তারা যখন গিবিয়োনে বিশাল সেই পাথরটির কাছে ছিল, অমাসা তাদের সঙ্গে দেখা করতে এলেন। যোয়াবের পরনে ছিল সামরিক পোশাক, এবং তাঁর কোমরে বাঁধা ছিল একটি কোমরবন্ধ, ও সেখানে ঝুলছিল খাপে পোরা একটি ছোরা। তিনি সামনে এগিয়ে গেলে ছোরাটি খাপ থেকে খুলে পড়ে গেল।