2 শমূয়েল 23

ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ইস্রায়েলের পাষাণ-পাথর আমাকে বলেছেন: ‘ন্যায়পরায়ণতায় যখন কেউ প্রজাদের উপর রাজত্ব করে, যখন সে ঈশ্বর ভয়ে শাসন করে,

2 Samuel 23:3 (UKJV) The God of Israel said, the Rock of Israel spoke to me, He that rules over men must be just, ruling in the fear of God.

1এগুলিই হল দাউদের শেষ সময়ে বলা কথা: “যিশয়ের ছেলে দাউদের অনুপ্রাণিত উক্তি, পরাৎপর দ্বারা উন্নত ব্যক্তির এই উক্তি, যাকোবের ঈশ্বর যাঁকে অভিষিক্ত করেছেন, ইস্রায়েলের মধ্যে যিনি মধুর গায়ক:

2“সদাপ্রভুর আত্মা আমার মাধ্যমে বলেছেন; তাঁর বাক্য আমার কণ্ঠে ছিল।

3ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ইস্রায়েলের পাষাণ-পাথর আমাকে বলেছেন: ‘ন্যায়পরায়ণতায় যখন কেউ প্রজাদের উপর রাজত্ব করে, যখন সে ঈশ্বর ভয়ে শাসন করে,

4সে সূর্যোদয়ে প্রভাতি আলোর মতো মেঘশূন্য সকালে যা দেখা যায়, বৃষ্টির পরে পাওয়া উজ্জ্বলতার মতো যা দিয়ে মাটিতে ঘাস জন্মায়।’

5“আমার বংশ যদি ঈশ্বরের কাছে যথাযথ না হত, অবশ্যই তিনি আমার সঙ্গে এক চিরস্থায়ী নিয়ম স্থির করতেন না, যা সবদিক থেকে সুব্যবস্থিত ও সুরক্ষিত; অবশ্যই আমার পরিত্রাণ তিনি সার্থক করতেন না আর আমার প্রত্যেকটি মনোবাঞ্ছা পূরণ করতেন না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.