2 শমূয়েল 4

তোমরা, এই দুষ্ট লোকেরা যখন একজন নির্দোষ ব্যক্তিকে তাঁর নিজের ঘরে, তাঁরই বিছানায় খুন করেছ—তখন আরও কত না বেশি করে আমি তাঁর রক্তের প্রতিশোধ তোমাদের কাছ থেকে নেব ও এই পৃথিবীর বুক থেকে তোমাদের উচ্ছেদ করে ছাড়ব!”

2 Samuel 4:11 (UKJV) How much more, when wicked men have slain a righteous person in his own house upon his bed? shall I not therefore now require his blood of your hand, and take you away from the earth?

9বেরোতীয় রিম্মোণের দুই ছেলে রেখব ও তার ভাই বানাকে দাউদ উত্তর দিলেন, “যিনি আমাকে সব বিপদ-আপদ থেকে রক্ষা করেছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি,

10যখন কেউ একজন আমাকে বলল, ‘শৌল মরেছেন,’ ও ভেবেছিল যে সে সুখবর এনেছে, আমি কিন্তু তাকে ধরে সিক্লগে হত্যা করলাম। তার দেওয়া খবরের জন্য আমি তাকে এই পুরস্কারই দিয়েছিলাম!

11তোমরা, এই দুষ্ট লোকেরা যখন একজন নির্দোষ ব্যক্তিকে তাঁর নিজের ঘরে, তাঁরই বিছানায় খুন করেছ—তখন আরও কত না বেশি করে আমি তাঁর রক্তের প্রতিশোধ তোমাদের কাছ থেকে নেব ও এই পৃথিবীর বুক থেকে তোমাদের উচ্ছেদ করে ছাড়ব!”

12অতএব দাউদ তাঁর লোকজনকে আদেশ দিলেন, ও তারা তাদের হত্যা করল। তারা তাদের হাত পা কেটে দেহগুলি হিব্রোণের ডোবার পাশে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু তারা ঈশ্‌বোশতের মুণ্ডুটি নিয়ে গিয়ে সেটি হিব্রোণে অবনেরের কবরে কবর দিয়েছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.