2 শমূয়েল 4

শৌলের ছেলের কাছে দুজন লোক ছিল, যারা ছিল আক্রমণকারী দলের সর্দার। একজনের নাম ছিল বানা, অন্যজনের নাম রেখব; তারা ছিল বিন্যামীন বংশীয় বেরোতীয় রিম্মোণের ছেলে—বেরোৎ বিন্যামীনের অংশবিশেষ বলে বিবেচিত হত,

2 Samuel 4:2 (UKJV) And Saul's son had two men that were captains of bands: the name of the one was Baanah, and the name of the other Rechab, the sons of Rimmon a Beerothite, of the children of Benjamin: (for Beeroth also was reckoned to Benjamin.

1শৌলের ছেলে ঈশ্‌বোশত যখন শুনেছিলেন যে অবনের হিব্রোণে মারা গিয়েছেন, তখন তিনি সাহস হারিয়ে ফেলেছিলেন, ও সমস্ত ইস্রায়েল আশঙ্কিত হয়ে পড়েছিল।

2শৌলের ছেলের কাছে দুজন লোক ছিল, যারা ছিল আক্রমণকারী দলের সর্দার। একজনের নাম ছিল বানা, অন্যজনের নাম রেখব; তারা ছিল বিন্যামীন বংশীয় বেরোতীয় রিম্মোণের ছেলে—বেরোৎ বিন্যামীনের অংশবিশেষ বলে বিবেচিত হত,

3যেহেতু বেরোতীয়েরা গিত্তয়িমে পালিয়ে গিয়ে আজও পর্যন্ত সেখানে বিদেশিরূপে বসবাস করে চলেছে।

4(শৌলের ছেলে যোনাথনের এক ছেলে ছিল, যে আবার দু-পায়েই খঞ্জ ছিল। যিষ্রিয়েল থেকে শৌল ও যোনাথনের বিষয়ে খবর আসার সময় তার বয়স ছিল পাঁচ বছর। তার ধাত্রী তাকে কোলে তুলে নিয়ে পালিয়েছিল, কিন্তু সেই ধাত্রী যখন দৌড়ে পালাতে যচ্ছিল, তখন শিশুটি পড়ে গিয়ে অক্ষম হয়ে যায়। তার নাম মফীবোশৎ।)

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.