2 শমূয়েল 4

ঈশ্‌বোশত যখন তাঁর শোবার ঘরে বিছানার উপর শুয়েছিলেন, তখনই তারা সেই বাড়িতে ঢুকেছিল। তাঁকে ছোরা মেরে খুন করার পর তারা তাঁর মুণ্ডুটি কেটে নিয়েছিল। সেটি সঙ্গে নিয়ে তারা সারারাত অরাবার পথ ধরে হেঁটে গেল।

2 Samuel 4:7 (UKJV) For when they came into the house, he lay on his bed in his bedchamber, and they stroke him, and slew him, and beheaded him, and took his head, and got them away through the plain all night.

5ইত্যবসরে বেরোতীয় রিম্মোণের দুই ছেলে রেখব ও বানা ঈশ্‌বোশতের বাড়ির উদ্দেশে রওয়ানা হল, ও ভর-দুপুরে তিনি যখন দুপুরের বিশ্রাম নিচ্ছিলেন, তখন তারা সেখানে গিয়ে উপস্থিত হল।

6তারা কিছুটা গম নেওয়ার অছিলায় বাড়ির ভিতরদিকে চলে গেল, ও সেখানে গিয়ে তারা তাঁর পেটে ছোরা বিঁধিয়ে দিয়েছিল। পরে রেখব ও তার ভাই বানা পালিয়ে গেল।

7ঈশ্‌বোশত যখন তাঁর শোবার ঘরে বিছানার উপর শুয়েছিলেন, তখনই তারা সেই বাড়িতে ঢুকেছিল। তাঁকে ছোরা মেরে খুন করার পর তারা তাঁর মুণ্ডুটি কেটে নিয়েছিল। সেটি সঙ্গে নিয়ে তারা সারারাত অরাবার পথ ধরে হেঁটে গেল।

8হিব্রোণে দাউদের কাছে তারা ঈশ্‌বোশতের মুণ্ডুটি নিয়ে গিয়ে রাজাকে বলল, “এই মুণ্ডুটি হল শৌলের সেই ছেলে ঈশ্‌বোশতের মুণ্ডু, যে আপনার শত্রু, ও যে আপনাকে খুন করতে চেয়েছিল। আজই শৌল ও তাঁর বংশধরের বিরুদ্ধে সদাপ্রভু আমার প্রভু মহারাজের হয়ে প্রতিশোধ নিয়েছেন।”

9বেরোতীয় রিম্মোণের দুই ছেলে রেখব ও তার ভাই বানাকে দাউদ উত্তর দিলেন, “যিনি আমাকে সব বিপদ-আপদ থেকে রক্ষা করেছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি,

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.