2 তিমথি 1

যে উৎকৃষ্ট সম্পদ তোমার কাছে গচ্ছিত হয়েছে, তা রক্ষা করো—আমাদের অন্তরে যিনি বাস করেন সেই পবিত্র আত্মার সহায়তায় তা রক্ষা করো।

2 Timothy 1:14 (UKJV) That good thing which was committed unto you keep by the Holy Spirit which dwells in us.

12এই জন্যই আমি এত দুঃখকষ্ট ভোগ করছি। তবুও আমি লজ্জিত নই, কারণ যাঁকে আমি বিশ্বাস করেছি, তাঁকে জানি এবং আমার নিশ্চিত যে, সেই মহাদিনের জন্য আমি তাঁর কাছে যা গচ্ছিত রেখেছি, তিনি তা রক্ষা করতে সমর্থ।

13খ্রীষ্ট যীশুর বিশ্বাসে ও ভালোবাসায় আমার কাছে তুমি যা যা শুনেছ সেসব অভ্রান্ত শিক্ষার আদর্শরূপে ধারণ করো।

14যে উৎকৃষ্ট সম্পদ তোমার কাছে গচ্ছিত হয়েছে, তা রক্ষা করো—আমাদের অন্তরে যিনি বাস করেন সেই পবিত্র আত্মার সহায়তায় তা রক্ষা করো।

15তুমি জানো, ফুগিল্ল ও হর্মগিনিসহ এশিয়া প্রদেশের অন্যান্য সবাই আমাকে পরিত্যাগ করে চলে গেছে।

16অনীষিফরের পরিজনদের প্রতি ঈশ্বর করুণা প্রদর্শন করুন, কারণ বারবার তিনি আমার প্রাণ জুড়িয়েছেন এবং আমার শিকলের জন্য লজ্জাবোধ করেননি।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.