2 তিমথি 1

অনীষিফরের পরিজনদের প্রতি ঈশ্বর করুণা প্রদর্শন করুন, কারণ বারবার তিনি আমার প্রাণ জুড়িয়েছেন এবং আমার শিকলের জন্য লজ্জাবোধ করেননি।

2 Timothy 1:16 (UKJV) The Lord give mercy unto the house of Onesiphorus; for he often refreshed me, and was not ashamed of my chain:

14যে উৎকৃষ্ট সম্পদ তোমার কাছে গচ্ছিত হয়েছে, তা রক্ষা করো—আমাদের অন্তরে যিনি বাস করেন সেই পবিত্র আত্মার সহায়তায় তা রক্ষা করো।

15তুমি জানো, ফুগিল্ল ও হর্মগিনিসহ এশিয়া প্রদেশের অন্যান্য সবাই আমাকে পরিত্যাগ করে চলে গেছে।

16অনীষিফরের পরিজনদের প্রতি ঈশ্বর করুণা প্রদর্শন করুন, কারণ বারবার তিনি আমার প্রাণ জুড়িয়েছেন এবং আমার শিকলের জন্য লজ্জাবোধ করেননি।

17বরং, তিনি যখন রোমে ছিলেন, আমার সন্ধান না পাওয়া পর্যন্ত, তিনি সবিশেষ চেষ্টা করে আমার খোঁজ করেছিলেন।

18ইফিষে তিনি যে কতভাবে আমাকে সাহায্য করেছিলেন, তা তুমি ভালোভাবেই জানো। প্রভু তাঁকে এমনই বর দিন যেন সেইদিন তিনি প্রভুর করুণা লাভ করতে পারেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.