আমোষ 1

আমি হসায়েল কুলের উপরে আগুন পাঠাব, তা বিন্‌হদদের দুর্গগুলি গ্রাস করবে।

Amos 1:4 (UKJV) But I will send a fire into the house of Hazael, which shall devour the palaces of Benhadad.

2তিনি বললেন, “সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করছেন, তিনি জেরুশালেম থেকে শোনাচ্ছেন বজ্রধ্বনি; মেষপালকদের চারণভূমিগুলি শুকিয়ে যাচ্ছে, কর্মিলের শিখরস্থান শুকনো হচ্ছে।”

3সদাপ্রভু এই কথা বলেন: “দামাস্কাসের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। কারণ সে লোহার দাঁতযুক্ত শস্য মাড়াই কল দিয়ে গিলিয়দকে চূর্ণ করেছে।

4আমি হসায়েল কুলের উপরে আগুন পাঠাব, তা বিন্‌হদদের দুর্গগুলি গ্রাস করবে।

5আমি দামাস্কাসের তোরণদ্বার ভেঙে ফেলব; আমি আবন-উপত্যকায় স্থিত রাজাকে ধ্বংস করব এবং তাকেও করব, যে বেথ-এদনে রাজদণ্ড ধারণ করে। অরাম দেশের লোকেরা কীরে নির্বাসিত হবে,” সদাপ্রভু বলেন।

6সদাপ্রভু এই কথা বলেন: “গাজার তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। কারণ সে সমস্ত সমাজকে বন্দি করে ইদোমের কাছে তাদের বিক্রি করেছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.