আমোষ 2

সদাপ্রভু এই কথা বলেন: “মোয়াবের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে ইদোমের রাজার অস্থি পুড়িয়ে ছাই করে দিয়েছিল,

Amos 2:1 (UKJV) Thus says the LORD; For three transgressions of Moab, and for four, I will not turn away the punishment thereof; because he burned the bones of the king of Edom into lime:

1সদাপ্রভু এই কথা বলেন: “মোয়াবের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে ইদোমের রাজার অস্থি পুড়িয়ে ছাই করে দিয়েছিল,

2তাই আমি মোয়াবের উপরে আগুন প্রেরণ করব, তা করিয়োতের দুর্গগুলি গ্রাস করবে। মোয়াব রণনাদ ও তূরীধ্বনির সঙ্গে মহা কোলাহলে প্রাণত্যাগ করবে।

3আমি তার শাসককে ধ্বংস করব, তার সঙ্গে হত্যা করব তার সব কর্মচারীকে,” সদাপ্রভু বলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.