4সদাপ্রভু এই কথা বলেন: “যিহূদার তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু তারা সদাপ্রভুর বিধান অগ্রাহ্য করেছে এবং তাঁর বিধিবিধান পালন করেনি, যেহেতু তারা ভ্রান্ত দেবদেবীর দ্বারা বিপথে চালিত হয়েছে, যে দেবদেবীকে তাদের পূর্বপুরুষেরা অনুসরণ করত,
5তাই আমি যিহূদার উপরে আগুন পাঠাব, তা জেরুশালেমের দুর্গগুলিকে গ্রাস করবে।”
6সদাপ্রভু এই কথা বলেন: “ইস্রায়েলের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। তারা রুপোর মুদ্রার বিনিময়ে ধার্মিক ব্যক্তিকে এবং অভাবী মানুষকে এক জোড়া জুতোর বিনিময়ে বিক্রি করেছে।
7তারা দীনদরিদ্র ব্যক্তির মাথা পায়ে মাড়ায়, যেমন মাটির উপরে ধুলোকে করা হয় এবং নিপীড়িত ব্যক্তির ন্যায়বিচার অন্যথা করে। বাবা ও ছেলে একই মেয়ের সঙ্গে ব্যভিচার করে, এভাবে তারা আমার পবিত্র নামের অসম্মান করে।
8বন্ধকের বিনিময়ে রাখা পোশাকের উপরে, তারা প্রত্যেকটি বেদির পাশে শুয়ে থাকে। তারা তাদের দেবতার গৃহে জরিমানারূপে গৃহীত দ্রাক্ষারস পান করে।