আমোষ 2

সদাপ্রভু এই কথা বলেন: “যিহূদার তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু তারা সদাপ্রভুর বিধান অগ্রাহ্য করেছে এবং তাঁর বিধিবিধান পালন করেনি, যেহেতু তারা ভ্রান্ত দেবদেবীর দ্বারা বিপথে চালিত হয়েছে, যে দেবদেবীকে তাদের পূর্বপুরুষেরা অনুসরণ করত,

Amos 2:4 (UKJV) Thus says the LORD; For three transgressions of Judah, and for four, I will not turn away the punishment thereof; because they have despised the law of the LORD, and have not kept his commandments, and their lies caused them to go astray, after the which their fathers have walked:

2তাই আমি মোয়াবের উপরে আগুন প্রেরণ করব, তা করিয়োতের দুর্গগুলি গ্রাস করবে। মোয়াব রণনাদ ও তূরীধ্বনির সঙ্গে মহা কোলাহলে প্রাণত্যাগ করবে।

3আমি তার শাসককে ধ্বংস করব, তার সঙ্গে হত্যা করব তার সব কর্মচারীকে,” সদাপ্রভু বলেন।

4সদাপ্রভু এই কথা বলেন: “যিহূদার তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু তারা সদাপ্রভুর বিধান অগ্রাহ্য করেছে এবং তাঁর বিধিবিধান পালন করেনি, যেহেতু তারা ভ্রান্ত দেবদেবীর দ্বারা বিপথে চালিত হয়েছে, যে দেবদেবীকে তাদের পূর্বপুরুষেরা অনুসরণ করত,

5তাই আমি যিহূদার উপরে আগুন পাঠাব, তা জেরুশালেমের দুর্গগুলিকে গ্রাস করবে।”

6সদাপ্রভু এই কথা বলেন: “ইস্রায়েলের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। তারা রুপোর মুদ্রার বিনিময়ে ধার্মিক ব্যক্তিকে এবং অভাবী মানুষকে এক জোড়া জুতোর বিনিময়ে বিক্রি করেছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.