আমোষ 3

ঘন জঙ্গলে শিকার না পেলে কোনো সিংহ কি গর্জন করে? কোনো শিকার না ধরে সে কি তার গহ্বরে হুংকার দেয়?

Amos 3:4 (UKJV) Will a lion roar in the forest, when he has no prey? will a young lion cry out of his den, if he have taken nothing?

2“পৃথিবীর সমস্ত গোষ্ঠীর মধ্যে, আমি কেবলমাত্র তোমাদেরই মনোনীত করেছি; তাই তোমাদের সব পাপের জন্য, আমি তোমাদের শাস্তি দেব।”

3দুজন মানুষ এক পরামর্শ না হলে তারা কি পথে একসঙ্গে চলতে পারে?

4ঘন জঙ্গলে শিকার না পেলে কোনো সিংহ কি গর্জন করে? কোনো শিকার না ধরে সে কি তার গহ্বরে হুংকার দেয়?

5কোনো ফাঁসকল পাতা না থাকলে, পাখি কি মাটিতে ফাঁদে ধরা পড়ে? কিছু না ধরা পড়লে, মাটি থেকে কোনো কল কি আপনা-আপনি ছোটে?

6নগরের মধ্যে তূরী বাজলে, লোকেরা কি ভয়ে কাঁপে না? যখন কোনো নগরে বিপর্যয় উপস্থিত হয়, তা কি সদাপ্রভু থেকে হয় না?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.