3দুজন মানুষ এক পরামর্শ না হলে তারা কি পথে একসঙ্গে চলতে পারে?
4ঘন জঙ্গলে শিকার না পেলে কোনো সিংহ কি গর্জন করে? কোনো শিকার না ধরে সে কি তার গহ্বরে হুংকার দেয়?
5কোনো ফাঁসকল পাতা না থাকলে, পাখি কি মাটিতে ফাঁদে ধরা পড়ে? কিছু না ধরা পড়লে, মাটি থেকে কোনো কল কি আপনা-আপনি ছোটে?
6নগরের মধ্যে তূরী বাজলে, লোকেরা কি ভয়ে কাঁপে না? যখন কোনো নগরে বিপর্যয় উপস্থিত হয়, তা কি সদাপ্রভু থেকে হয় না?
7নিশ্চয়ই সদাপ্রভু, তাঁর দাস ভাববাদীদের কাছে নিজের পরিকল্পনা প্রকাশ না করে, সার্বভৌম সদাপ্রভু কিছুই করেন না।