1ওহে ইস্রায়েল কুল, তোমরা এই বাণী শোনো। এই বিলাপ-গীতি আমি তোমাদের সম্পর্কে করতে চলেছি:
2“কুমারী-ইস্রায়েল পতিত হয়েছে, সে আর কখনও উঠতে পারবে না; সে তার নিজের দেশেই পরিত্যক্ত হয়েছে, তাকে তুলে ধরার জন্য কেউই নেই।”
3সার্বভৌম সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন: “তোমার নগরের লোকেরা সহস্র হয়ে সমরাভিযান করে, তাদের কেবলমাত্র শতজন অবশিষ্ট থাকবে; তোমার নগর একশত জন হয়ে যুদ্ধযাত্রা করে, তারা কেবলমাত্র দশজন অবশিষ্ট থাকবে।”
4সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন: “আমার অন্বেষণ করো ও বাঁচো;
5বেথেলের অন্বেষণ কোরো না, তোমরা গিল্গলে যেয়ো না, বের-শেবা পর্যন্ত যাত্রা কোরো না। কারণ গিল্গল অবশ্যই নির্বাসিত হবে, বেথেল অসার প্রতিপন্ন হবে।”