15কিন্তু সদাপ্রভু আমাকে পশুপাল চরানোর পিছন থেকে তুলে নিয়ে বললেন, ‘তুমি যাও, গিয়ে আমার প্রজা ইস্রায়েলের কাছে ভবিষ্যদ্বাণী করো।’
16এখন তাহলে আপনি সদাপ্রভুর বাণী শুনুন। আপনি বলছেন, “ ‘ইস্রায়েলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কোরো না, ইস্হাক কুলের বিরুদ্ধে প্রচার করা বন্ধ করো।’
17“সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: “ ‘আপনার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হবে, আপনার পুত্রকন্যারা তরোয়ালে পতিত হবে। আপনার ভূমি পরিমাপ করে বিভক্ত করা হবে, আর আপনি নিজেও এক অশুচি দেশে মৃত্যুবরণ করবেন। আর ইস্রায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে দূরে নির্বাসিত হবে।’ ”