9তাঁর সঙ্গে আছেন আমাদের বিশ্বস্ত ও প্রিয় ভাই ওনীষিম। তিনি তোমাদেরই একজন। এখানকার সব কথা তাঁরা তোমাদের জানাবেন।
10আমার কারাগারের সঙ্গী আরিষ্টার্খ এবং বার্ণবার জ্ঞাতিভাই মার্ক-ও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। (তোমরা তাঁর সম্বন্ধে নির্দেশ পেয়েছ, তিনি যদি তোমাদের কাছে যান তবে তাঁকে স্বাগত জানিয়ো।)
11যীশু নামে আখ্যাত যুষ্ট তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ঈশ্বরের রাজ্যের জন্য আমার সহকর্মীদের মধ্যে শুধু এরাই ইহুদি। তাঁরা আমার সান্ত্বনার কারণ হয়েছেন।
12তোমাদেরই একজন, যীশু খ্রীষ্টের সেবক ইপাফ্রা, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের জন্য সবসময় প্রার্থনায় মল্লযুদ্ধ করছেন, যেন তোমরা ঈশ্বরের সব ইচ্ছায় সুদৃঢ় থাকো, পরিণত ও সুনিশ্চিত হও।
13তাঁর পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি তোমাদের, লায়োদেকিয়া ও হিয়েরাপলিসের অধিবাসীদের জন্য কঠোর পরিশ্রম করছেন।