15সদাপ্রভু সব রোগ থেকে তোমাদের মুক্ত রাখবেন। মিশরে যেসব ভীষণ রোগ তোমরা দেখেছ তা তিনি তোমাদের উপর হতে দেবেন না, কিন্তু যারা তোমাদের ঘৃণা করবে তাদের উপর সেইসব হতে দেবেন।
16তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতের মুঠোয় যেসব জাতিকে এনে দেবেন তাদের সবাইকে তোমাদের ধ্বংস করে ফেলতে হবে। তাদের তোমরা দয়া দেখাবে না এবং তাদের দেবতাদেরও সেবা করবে না, কারণ তা তোমাদের পক্ষে ফাঁদ হয়ে দাঁড়াবে।
17তোমরা মনে মনে বলতে পারো, “এসব জাতি আমাদের থেকে শক্তিশালী। আমরা কী করে তাদের তাড়াব?”
18কিন্তু তোমরা তাদের ভয় কোরো না; তোমাদের ঈশ্বর সদাপ্রভু ফরৌণ ও সমগ্র মিশর দেশের উপর কী করেছিলেন তা ভুলে যেয়ো না।
19তোমরা নিজের চোখে সেই সকল পরীক্ষা দেখেছ, সেই চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ, সেই শক্তিশালী ও বিস্তারিত হাত, যার দ্বারা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বের করে এনেছেন। তোমরা এখন যে সকল লোককে ভয় পাচ্ছ তাদের প্রতিও তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেইরকম করবেন।