দ্বিতীয় বিবরণ 7

তোমরা নিজের চোখে সেই সকল পরীক্ষা দেখেছ, সেই চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ, সেই শক্তিশালী ও বিস্তারিত হাত, যার দ্বারা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বের করে এনেছেন। তোমরা এখন যে সকল লোককে ভয় পাচ্ছ তাদের প্রতিও তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেইরকম করবেন।

Deuteronomy 7:19 (UKJV) The great temptations which yours eyes saw, and the signs, and the wonders, and the mighty hand, and the stretched out arm, whereby the LORD your God brought you out: so shall the LORD your God do unto all the people of whom you are afraid.

17তোমরা মনে মনে বলতে পারো, “এসব জাতি আমাদের থেকে শক্তিশালী। আমরা কী করে তাদের তাড়াব?”

18কিন্তু তোমরা তাদের ভয় কোরো না; তোমাদের ঈশ্বর সদাপ্রভু ফরৌণ ও সমগ্র মিশর দেশের উপর কী করেছিলেন তা ভুলে যেয়ো না।

19তোমরা নিজের চোখে সেই সকল পরীক্ষা দেখেছ, সেই চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ, সেই শক্তিশালী ও বিস্তারিত হাত, যার দ্বারা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বের করে এনেছেন। তোমরা এখন যে সকল লোককে ভয় পাচ্ছ তাদের প্রতিও তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেইরকম করবেন।

20এর পরেও তাদের মধ্যে যারা বেঁচে যাবে এবং তোমাদের কাছ থেকে নিজেদের লুকিয়ে রাখবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের মধ্যে ভিমরুল পাঠিয়ে দেবেন আর তারা সবাই ধ্বংস হয়ে যাবে।

21তাদেরকে ভয় পেয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মধ্যে আছেন, তিনি মহান ও অসাধারণ ঈশ্বর।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.