দ্বিতীয় বিবরণ 7

তাদেরকে ভয় পেয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মধ্যে আছেন, তিনি মহান ও অসাধারণ ঈশ্বর।

Deuteronomy 7:21 (UKJV) You shall not be affrighted at them: for the LORD your God is among you, a mighty God and terrible.

19তোমরা নিজের চোখে সেই সকল পরীক্ষা দেখেছ, সেই চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ, সেই শক্তিশালী ও বিস্তারিত হাত, যার দ্বারা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বের করে এনেছেন। তোমরা এখন যে সকল লোককে ভয় পাচ্ছ তাদের প্রতিও তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেইরকম করবেন।

20এর পরেও তাদের মধ্যে যারা বেঁচে যাবে এবং তোমাদের কাছ থেকে নিজেদের লুকিয়ে রাখবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের মধ্যে ভিমরুল পাঠিয়ে দেবেন আর তারা সবাই ধ্বংস হয়ে যাবে।

21তাদেরকে ভয় পেয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মধ্যে আছেন, তিনি মহান ও অসাধারণ ঈশ্বর।

22তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে থেকে ওইসব জাতিকে, অল্প অল্প করে, তাড়িয়ে দেবেন। তাদের সবাইকে তোমরা একসঙ্গে তাড়িয়ে দেবে না, কারণ তাহলে তোমাদের চারপাশে বন্যপশুর সংখ্যা বেড়ে যাবে।

23কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে তাদের তুলে দেবেন, এবং যতক্ষণ না তারা ধ্বংস হয় ততক্ষণ তাদের ভীষণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.