দ্বিতীয় বিবরণ 7

কেননা তারা তোমাদের সন্তানদের আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে অন্যান্য দেবতাদের সেবা করাবে তাতে সদাপ্রভুর ক্রোধের আগুন তোমাদের বিরুদ্ধে জ্বলবে এবং তোমাদের সঙ্গে সঙ্গে ধ্বংস করবেন।

Deuteronomy 7:4 (UKJV) For they will turn away your son from following me, that they may serve other gods: so will the anger of the LORD be kindled against you, and destroy you suddenly.

2আর যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের তোমাদের হাতে সমর্পণ করবেন এবং তোমরা তাদের পরাজিত করবে, তখন তোমরা তাদের একেবারে ধ্বংস করবে। তাদের সঙ্গে কোনও চুক্তি করবে না, এবং তাদের প্রতি করুণা দেখাবে না।

3তাদের সঙ্গে অসবর্ণমতে বিয়ে করবে না। তোমাদের মেয়েদের তাদের ছেলেদের হাতে দেবে না অথবা তাদের মেয়েদের তোমাদের ছেলেদের জন্য নেবে না,

4কেননা তারা তোমাদের সন্তানদের আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে অন্যান্য দেবতাদের সেবা করাবে তাতে সদাপ্রভুর ক্রোধের আগুন তোমাদের বিরুদ্ধে জ্বলবে এবং তোমাদের সঙ্গে সঙ্গে ধ্বংস করবেন।

5তাদের প্রতি তোমাদের এই কাজ করতে হবে: তাদের বেদিগুলি ভেঙে দিয়ো, তাদের পবিত্র পাথরগুলি চূর্ণবিচূর্ণ করে দিয়ো ও তাদের আশেরা-খুঁটিগুলি কেটে নামিয়ে দিয়ো এবং তাদের মূর্তিগুলি আগুনে পুড়িয়ে দিয়ো।

6কেননা তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর পবিত্র লোক। পৃথিবীর যত জাতি আছে সে সকলের মধ্যে থেকে নিজের লোক, তাঁর অধিকারের সম্পদ করার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরই মনোনীত করেছেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.