23সদাপ্রভুর সামনে রাখা খামিরবিহীন রুটির ঝুড়ি থেকে একটি গোলাকার রুটি, জলপাই তেল মিশ্রিত একটি মোটা রুটি, এবং একটি পাতলা রুটি নিও।
24এসব কিছু হারোণ ও তার ছেলেদের হাতে দিয়ো এবং এক দোলনীয়-নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে সেগুলি তাদের দোলাতে দিয়ো।
25পরে তাদের হাত থেকে সেগুলি নিয়ে নিও এবং হোমবলির সাথে সাথে সেগুলিও সদাপ্রভুর উদ্দেশে এক প্রীতিকর সৌরভরূপে, সদাপ্রভুর কাছে নিবেদিত এক ভক্ষ্য-নৈবেদ্যরূপে বেদিতে পুড়িয়ে দিয়ো।
26হারোণের নিযুক্তির জন্য তুমি মেষের বক্ষটি নেওয়ার পর, সেটি এক দোলনীয়-নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে দুলিয়ো, এবং এটি তোমার অংশ হবে।
27“যাজকপদে নিযুক্তিমূলক মেষের সেই অঙ্গগুলি শুচিশুদ্ধ কোরো, যেগুলি হারোণ ও তার ছেলেদের অধিকারভুক্ত: সেই বক্ষঃস্থল, যা দোলানো হল এবং সেই ঊরু, যা উপহার দেওয়া হল।