যাত্রা পুস্তক 30

এই বেদিতে আর অন্য কোনো ধূপ বা কোনো হোমবলি বা শস্য-নৈবেদ্য উৎসর্গ কোরো না, এটির উপরে কোনো পেয়-নৈবেদ্য ঢেলো না।

Exodus 30:9 (UKJV) All of you shall offer no strange incense thereon, nor burnt sacrifice, nor food offering; neither shall all of you pour drink offering thereon.

7“প্রতিদিন সকালে হারোণ যখন প্রদীপগুলি পরিষ্কার করবে তখন তাকে বেদিতে সুগন্ধি ধূপ জ্বালাতে হবে।

8আবার গোধূলিবেলায় সে যখন প্রদীপগুলি জ্বালাবে তখনও তাকে ধূপ জ্বালাতে হবে, যেন আগামী বংশপরম্পরায় সদাপ্রভুর সামনে নিয়মিতভাবে ধূপ জ্বলে।

9এই বেদিতে আর অন্য কোনো ধূপ বা কোনো হোমবলি বা শস্য-নৈবেদ্য উৎসর্গ কোরো না, এটির উপরে কোনো পেয়-নৈবেদ্য ঢেলো না।

10বছরে একবার হারোণ বেদির শিংগুলির উপরে প্রায়শ্চিত্ত সাধন করবে। এই বাৎসরিক প্রায়শ্চিত্তটি আগামী বংশপরম্পরায় প্রায়শ্চিত্তকারক পাপার্থক বলির রক্ত দিয়ে করতে হবে। সদাপ্রভুর উদ্দেশে এটি অতি পবিত্র।”

11পরে সদাপ্রভু মোশিকে বললেন,

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.