9সেটি বর্গাকার—23 সেন্টিমিটার করে লম্বা ও চওড়া হল—এবং তা দুই ভাঁজ করে রাখা হল।
10পরে তাঁরা সেটির উপর চার সারি মূল্যবান মণিরত্ন বসিয়ে দিলেন। প্রথম সারিতে ছিল চুণী, গোমেদ ও পান্না;
11দ্বিতীয় সারিতে ছিল ফিরোজা, নীলা ও হীরা;
12তৃতীয় সারিতে ছিল নীলকান্তমণি, অকীক ও নীলা;
13চতুর্থ সারিতে ছিল পোখরাজ, স্ফটিকমণি ও সূর্যকান্তমণি। সেগুলি সোনার তারের সূক্ষ্ম কারুকার্য করা নকশার উপরে বসানো হল।