32অতএব আবাসের, সমাগম তাঁবুর সব কাজ সম্পূর্ণ হল। ইস্রায়েলীরা সবকিছু সেভাবেই করল, যেমনটি করার আদেশ সদাপ্রভু মোশিকে দিয়েছিলেন।
33পরে তারা সেই সমাগম তাঁবুটি মোশির কাছে নিয়ে এল: সেই তাঁবু ও সেটির সব আসবাবপত্র, সেটির আঁকড়া, কাঠামো, আগল, খুঁটি ও ভিতগুলি;
34লাল রং করা মেষচর্মের আচ্ছাদন এবং অন্য একটি টেকসই চামড়ার আচ্ছাদন ও আচ্ছাদক-পর্দা;
35খুঁটি ও প্রায়শ্চিত্ত-আচ্ছাদন সমেত বিধিনিয়মের সিন্দুক;
36সব উপকরণ সমেত টেবিল এবং দর্শন-রুটি;