13পরে হারোণকে পবিত্র পোশাকগুলি পরিয়ে দাও, তাকে অভিষিক্ত করো এবং তাকে পবিত্র করো, যেন সে যাজকরূপে আমার সেবা করতে পারে।
14তার ছেলেদের নিয়ে এসো এবং তাদের নিমা পরাও।
15যেভাবে তাদের বাবাকে অভিষিক্ত করলে, ঠিক সেভাবে তাদেরও অভিষিক্ত করো, যেন তারা যাজকরূপে আমার সেবা করতে পারে। তাদের এই অভিষেক এমন এক যাজকত্বের জন্য হবে, যা তাদের বংশপরম্পরা ধরে চলতে থাকবে।”
16সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, ঠিক সেই অনুসারেই তিনি সবকিছু করলেন।
17অতএব দ্বিতীয় বছরের প্রথম মাসের প্রথম দিনে সমাগম তাঁবুটি প্রতিষ্ঠিত হল।