34তখন মেঘ এসে সমাগম তাঁবুটি ঢেকে দিল, এবং সমাগম তাঁবুটি সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হয়ে উঠল।
35মোশি সমাগম তাঁবুতে প্রবেশ করতে পারেননি কারণ তা মেঘে ছেয়ে ছিল, এবং সদাপ্রভুর মহিমা সমাগম তাঁবুটি পরিপূর্ণ করে রেখেছিল।
36ইস্রায়েলীদের সব যাত্রায়, যখনই মেঘ সমাগম তাঁবুর উপর থেকে সরে যেত, তখনই তারা যাত্রা শুরু করত;
37কিন্তু মেঘ যদি না সরত, তবে যতদিন তা না সরত, ততদিন তারা যাত্রা শুরু করত না।
38অতএব ইস্রায়েলীদের সব যাত্রায় তাদের সকলের দৃষ্টিগোচরে দিনের বেলায় সদাপ্রভুর মেঘ সমাগম তাঁবুর উপরে থাকত, এবং রাতের বেলায় সেই মেঘে আগুন থাকত।