5বিধিনিয়মের সিন্দুকটির সামনে সোনার ধূপবেদিটি এনে রাখো এবং সমাগম তাঁবুর প্রবেশদ্বারে পর্দা টাঙিয়ে দাও।
6“সমাগম তাঁবুর, সেই আবাসের প্রবেশদ্বারের সামনে হোমবলির বেদিটি এনে রাখো;
7সমাগম তাঁবু ও বেদির মাঝখানে গামলাটি এনে রাখো এবং তাতে জল ভরে দাও।
8সেটির চারপাশের প্রাঙ্গণটি সাজিয়ে রাখো এবং সেই প্রাঙ্গণের প্রবেশদ্বারে পর্দা টাঙিয়ে দাও।
9“অভিষেক-তেল নাও এবং সমাগম তাঁবু ও সেখানকার সবকিছু অভিষিক্ত করো; সেটি ও সেখানকার সব আসবাবপত্র পবিত্র করো, এবং তা পবিত্র হয়ে যাবে।