17গোষ্ঠী অনুসারে, গের্শোনের ছেলেরা: লিব্নি ও শিমিয়ি।
18কহাতের ছেলেরা: অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল। (কহাৎ 133 বছর বেঁচেছিলেন।)
19মরারির ছেলেরা: মহলি ও মূশি। তাঁদের নথি অনুসারে এরাই লেবির বিভিন্ন গোষ্ঠী।
20অম্রাম তাঁর পিসিমা সেই যোকেবদকে বিয়ে করলেন, যিনি অম্রামের জন্য মোশি ও হারোণের জন্ম দিলেন। (অম্রাম 137 বছর বেঁচেছিলেন।)
21যিষ্হরের ছেলেরা: কোরহ, নেফগ ও সিখ্রি।