10তারা তাদের অন্যায়ের শাস্তি পাবে—সেই ভাববাদী এবং যে তার সঙ্গে পরামর্শ করবে সেও দোষী হবে।
11তখন ইস্রায়েল কুল আর আমার কাছ থেকে বিপথে যাবে না, এবং তাদের সব পাপ দিয়ে নিজেদের আর অশুচি করবে না। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’ ”
12সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
13“হে মানবসন্তান, যদি কোনও দেশ আমার প্রতি অবিশ্বস্ত হয়ে পাপ করে আমি তাদের বিরুদ্ধে হাত বিস্তার করে তাদের খাবারের যোগান বন্ধ করে দিই এবং দুর্ভিক্ষ পাঠিয়ে সেখানকার মানুষ ও তাদের পশুদের মেরে ফেলি,
14এমনকি এই তিনজন লোক—নোহ, দানিয়েল ও ইয়োব—যদি সেখানে থাকত, তারা তাদের ধার্মিকতার জন্য কেবল নিজেদের রক্ষা করতে পারত, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।